print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১,জুন,২০২১

আল মাহমুদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে সাপের কামড়ে মালেকা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌর এলাকার আসানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মালেকা বেগম ওই গ্রামের মৃত রহিজ উদ্দিন খলিফার স্ত্রী।

মঙ্গলবার (১ জুন) সকালে মৃত মালেকা বেগমের ছেলে আব্দুল মালেক জানান, সোমবার সন্ধ্যায় মালেকা বেগম মাগরিবের নামাজের পর বারান্দায় বসে ছিলেন। এ সময় একটি গোখরা সাপ গর্তের ভেতর থেকে বের হয়ে তাকে কামড় দেয়।

পরে তার চিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১টার দিকে তিনি মারা যান। গোখরা সাপটিকে মারার জন্য লোকজন গর্ত খুঁড়েও সাপটিকে মারতে পারে নি।