print news || Dailydeshsomoy

প্রকাশিত,৭, জুন,২০২১

আল মাহমুদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্ত্বর থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে সলঙ্গা থানার ধোপাকান্দি মমতাজ ফিলিং স্টেশনের সামনে পৌছলে রওশনারা বেগমকে বহনকারি মোটরসাইকেলকে ধাক্কা দেয় অজ্ঞাত একটি ট্রাক। এ সময় সে রাস্তায় ছিটকে পড়লে অপর একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ঐ নারী নিহত হয়।হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী জানান, সোমবার (৭ জুন) বেলা এগারোটার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ও রোববার রাত ১১টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়িতে এই দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলো, লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার নেকসাস সুন্দর গ্রামের শফিকুল ইসলামের ছেলে, ট্রাকচালক নাজমুল ইসলাম (৪৮) ও সদর উপজেলার বহুলি ইউনিয়নের বিলগজারিয়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রওশনারা বেগম (৫০)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, রবিবার রাতে ঢাকা থেকে পণ্যবাহী একটি ট্রাক উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিলো। ট্রাকটি মুলিবাড়ি এলাকায় পৌছলে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক নাজমুল ইসলাম নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।