print news || Dailydeshsomoy

প্রকাশিত,৪, জুন,২০২১

আল মাহমুদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারি চালিত অটো ভ্যানের ধাক্কায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী রফিকুল ইসলাম (২৮) নিহত হয়েছেন।

শুক্রবার (৪ জুন) দুপুর ১২টার দিকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার জংলিপুর জোড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নল সন্দা গ্রামের আলহাজ্ব মো. রওশন আলীর ছেলে। তিনি শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নাদির হোসেন জানান, মোটর সাইকেলে শাহজাদপুর যাচ্ছিলেন রফিকুল ইসলাম। পথে উপজেলার জংলীপুর এলাকায় পৌঁছালে একটি অটোভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে যান তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উল্লাপাড়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রফিকুল ইসলাম ।