
প্রকাশিত,০১,মে,২০২১
আল মাহমুদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে বজ্রপাতে ইসলাম মন্ডল (৩০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি গরু মারা যায়।
মঙ্গলবার (১ জুন) সকালে উপজেলার বড়ধুল গ্রামের এ ঘটনা ঘটে। নিহত ইসলাম মন্ডল উপজেলার ঝাঐল ইউনিয়নের বড়ধুল গ্রামের ইয়াহিয়া মন্ডলের ছেলে।
নিহতের বড় ভাই ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য একরামুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সকালে গোয়াল ঘর থেকে গরু বের করার সময় ব্জ্রপাতে আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিল্লাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিল্লাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শামীমুল ইসলাম জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পরে পরিবারের লোকজন লাশটি নিয়ে যায়।


