print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, জুন,২০২১

আল মাহমুদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে আব্দুল আলিম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্প্রতিবার (৩জুন) সন্ধ্যা ৬:৩০ মিনিটে উপজেলার ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত আব্দুল আলিম উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামে মধ্যপাড়া মৃত লাল চানের ছেলে ।

সুত্রে জানা গেছে -নিহত ব্যক্তি পেশায় ভ্যান চালক ছিলেন ।
আজ বিকাল সারে ৫ টার দিকে পেশাগত কাজে লাহিড়ী মোহনপুর থেকে ভ্যানে যাত্রী নিয়ে তার নিজ গ্রাম হাওড়া যাচ্ছিলেন ।

বড়পাঙ্গাসী কাশেম বিল অতিবাহিত হয়ে তাদের গ্রামের কাছাকাছি গেলে এই বজ্রপাতের ঘটনা ঘটে । এতে ঐ ভ্যান চালক সহ ৩জন যাত্রী আহত হয় ।

ভ্যান চালক রাস্তাতেই মৃত্যু বরণ করে এবং যাত্রী ৩জন আহত হলে তাদের সেখান থেকে নিজ নিজ বাড়িতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে ।