print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯, জুলাই,২০২২

এম এ সালাম রুবেল স্টাফ রিপোর্টারঃ

ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটর কার্যকারী সদস্য এবং দৈনিক ভোরের পাতার হরিপুর প্রতিনিধি জসিম উদ্দিন ইতির পিতা আব্দুল হোসেন ২৯ জুলাই রোজ শুক্রবার সকাল অনুমান ৭টার সময় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি রাজিউন) মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৫৬ বছর।

শুক্রবার নামাজ পরে টেংরিয়া প্রধান পাড়া কবরস্থানে দাফন কাজ সম্পূর্ণ করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিনি এক ছেলে,এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জসিম উদ্দিন ইতির পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিপোর্টার্স ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ সালাম রুবেল সহ বিভিন্ন সংবাদ কর্মী।

তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।