print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১১-১২-২০২০

স্টাফ রিপোর্টার নোমান আহমেদ (সিলেট)কোম্পানীগঞ্জঃ

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের বর্ণী গ্রামের সকল প্রবাসীদের প্রাণের সংগঠন বর্ণী প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে বর্ণী গ্রামের ১নং ও ২ নং ওয়ার্ডের ১০০ অসহায়,সম্বলহীন পরিবারের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।

১১ই ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ টার সময় জামেয়া ইসলামিয়া আনোয়ারুল উলূম বর্ণী মাদ্রসা মাঠে ১০০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বর্ণী প্রবাসী ঐক্য পরিষদের শীতবস্ত্র (কম্বল) বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রনিখাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল খালেক,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারী আলী আকবর, ডাক্তার তমিজ উদ্দিন, মাওলানা এহসান উদ্দিন, মাওলানা আবুল হোসাইন, ইকবাল হোসেন এমাদ প্রভৃতি।

প্রত্যেক অসহায় পরিবারে একটি করে কম্বল প্রদান করা হয়।যারা কম্বল পেয়েছে তারা প্রত্যেকেই নিম্নবিত্ত। শীতবস্ত্র গ্রহীতা সালাউদ্দিন বলেন আমরা বিগত বন্যা, মহামারী করুনার প্রার্দুভাবের সময় থেকে বর্তমান এই কনকনে শীতের সময় পর্যন্ত আমরা উক্ত সংগঠন থেকে বিভিন্ন ভাবে সাহায্য পেয়ে আসছি।আমি দোয়া করি আল্লাহ যেন ঐ সংগঠনের সাথে জড়িত সকল সদস্যদের মঙ্গল করেন,আমিন।