সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৮-০৮, ১২:৫৭ অপরাহ্ন /
সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে  সচেতনতা সভা অনুষ্ঠিত,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

আজ ৭ ই আগস্ট বৃহস্পতিবার জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে স্কুল পর্যায়ে ছাত্র/ছাত্রীদের মাঝে সড়ক ব্যবহার সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো: শাহজামান হক, মোটরযান পরিদর্শক আব্দুল খাবীরু, সহকারী মোটরযান পরিদর্শক আবু হুজাইফা এবং বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ চৌহদ্দীটোলা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনা রোধে করণীয়, নিরাপদে সড়ক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি মূলক, উন্নত শিক্ষামূলক প্রসঙ্গে আলোচনা করা হয়।