print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯, জানুয়ারি,২০২৩

গাজীপুর প্রতিনিধ ঃ

দশ পেরিয়ে এগারো বর্ষে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ স্লোগানকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল কেককাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী।

এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠানে এশিয়ান টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি কবির সরকারের সভাপতিত্বে এবং গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর হিমু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল আমিন, শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ, শ্রীপুর মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মোঃ আনিসুর আশিকিন, মাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হামজা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কবি লেখক ও দৈনিক সমকালের গাজীপুর জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, মাইটিভি শ্রীপুর প্রতিনিধি সোহেল রানা, যমুনা টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি হোসেন আলী বাবু, নাগরিক টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আল- আমিন, মোহনা টিভির শ্রীপুর প্রতিনিধি আলফাজ সরকার আকাশ, বাংলা টিভি শ্রীপুর প্রতিনিধি সুমন শেখ, ভোরের সময় স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান ইকবাল, শ্রীপুর সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মুহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবুল, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিসুর রহমান শামীম, দৈনিক আমার সংবাদ এর গাজীপুর প্রতিনিধি জহিরুল ইসলাম, শ্রীপুর প্রতিনিধি মাসুদ রানা, সাংবাদিক মোবারক হোসেন, দৈনিক মুক্ত খবরের আরিফ প্রধান, বাংলাদেশ টুডে’র রাজিব প্রধান, সাংবাদিক আবু সাইদ, নাইমুল ইসলাম সজিব, কবির মৃধা, রোমান আহমেদ, আব্দু কাদির, মিজানুল কবির মাসুদ, সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

পরে উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দকে এশিয়ান টেলিভিশন এর পক্ষ থেকে দশম বর্ষপূর্তি সম্মাননা ক্রেস্ট এবং মগ উপহার দেওয়া হয়।
####