
প্রকাশিত, ২৫-১১-২০২০
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর এক কিশোরী (১২)কে অনেক খোঁজাখুজির পর উদ্ধার করেছে কিশোরীর পরিবার।
বুধবার ২৫ নভেম্বর বিকালে উপজেলার গাজীপুর ইউনিনের নগরহাওলা তরমুজপাড়া গ্রাম থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।
কিশোরী জানান,শফিকুল ইসলাম (২২) নামে এক অটো চালক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। তাকে বিয়ে করার কথা বলে রোববার বিকালে নগরহাওলা গ্রামে একটি বাড়িতে রেখে তাকে কয়েক দফায় ধর্ষণ করে লম্পট শফিকুল।
লম্পট শফিকুল নওগা জেলার শাপাহাড় উপজেলার দু’আশা গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে । শফিকুল বর্তমানে শ্রীপুর উপজেলার আবদার গ্রামের মুক্তার হোসেনর বাড়িতে ভাড়ায় থেকে অটো রিকসা চালাতো। এর আগে আরো পাঁচটি বিয়ে করেছে লম্পট শফিকুল।
নেত্রকোনা সদর উপজেলার পূর্বচকপাড়া গ্রামের ওই কিশোরীও তার পরিবারের সাথে উপজেলার আবদার গ্রামের একই এলাকায় নিজাম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন। কিশোরীর স্বজনরা জানান, গত রোববার বিকেলে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর শফিকুলকে সন্দেহে করে। চার দিন খোঁজাখুজির পর বুধবার বিকালে শফিকুলকে ধরে জিজ্ঞাসা করলে তা শিকার করে শফিকুল। পরে নগরহাওলা ডার্চ বাংলা কারখানার সাথে একটি বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।
এবিষয়ে শ্রীপুর মডেল থানার (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন,এরকম ঘটনার বিষয়ে আমার জানা নেই,এবিষয়ে থানায় কেউ কোন অভিযোগও দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


