
প্রকাশিত,১৯, সেপ্টেম্বর,২০২১
জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ
খেলার রাজা দাবা’ এ শ্লোগানে শেরপুরে প্রথমবারের মতো মুজিব শতবর্ষ দাবা লীগ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুপ্রেরণায় জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির আয়োজনে সোমবার থেকে ওই লীগ শুরু হবে। ১৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ওইসব তথ্য জানান জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ লীগে অংশ নিচ্ছে ৮টি দল। প্রতিদিন বিকেল ৪টা থেকে ৮টি দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে ৭ রাউন্ড খেলবে। প্রতিদলে ৫ জন করে খেলোয়ার নিবন্ধন করে প্রতি রাউন্ডে ৪টি বোর্ডে চারজন খেলোয়ার অংশ নেবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, দাবা উপ-কমিটির সভাপতি জাকির হোসেন বাবুল, জেলা পুলিশের ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, লীগের স্পন্সর প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদুজ্জামান সাদী, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ।


