print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭,মে,২০২১

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরে বজ্রপাতে সুজেদা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
১৭ মে সোমবার বিকেলে সদর উপজেলার হরিণধরা পূর্বপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। সুজেদা বেগম স্থানীয় হান্নান মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিল। ওইসময় হরিণধরা পূর্বপাড়া গ্রামের নিজ বসতবাড়ির সামনে স্ত্রী সুজেদা বেগম বাড়ির সামনে গৃহস্থালীর কাজ করছিলেন।

কাজ করা অবস্থায় আকস্মিক তার উপর বজ্রপাত ঘটলে সুজেদা বেগম ঘটনাস্থলেই মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।