
প্রকাশিত,২৩,মে,২০২১
জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২২ মে শনিবার সকালে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী মৎস্যজীবী লীগ আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
আওয়ামী মৎস্যজীবী লীগ শেরপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ডা. মো. আবদুস সালামের সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আয়োজক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নূরজ্জামান, শহর মৎস্যজীবী লীগ সভাপতি আফিউর রহমান মিল্টন, সাধারণ সম্পাদক মোল্লা রাসেদ উদ্দিন, সদর উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি এজেডএম হুমায়ুন কবীর, সহ-সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


