print news || Dailydeshsomoy

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. চাঁন মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ২৭ এপ্র‍িল মঙ্গলবার দিবাগত রাত ৯ টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত যুবক উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জোলগাঁও গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত যুবক চাঁন মিয়া ২ কণ্যা সন্তানের জনক। আনুমানিক রাত ৯টার দিকে যুবক চাঁন মিয়া তার নিজস্ব্য ধান মাড়াই মেশিন নিয়ে জনৈক সদর আলীর বাড়িতে ধান মাড়াই শেষে বের হয়ে আসার সময় রাস্তার উপর বিদ্যুতের তারে মাড়াই মেশিনের স্পর্শে বিদ্যূতায়িত হয়ে মারাক্তক ভাবে আহত হয়। পরে এলাকাবাসী ও তার আত্বীয়-স্বজনরা দ্রুত চাঁন মিয়াকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক যুবক চাঁন মিয়াকে মৃত ঘোষণা করেন। যুবক চান মিয়ার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সরেজমিন পরিদর্শন ও নিহত যুবক চাঁন মিয়ার মৃতদেহের সুরতহাল করেন এসআই মো. আব্দুর রাজ্জাক।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।