রামাদ্বানে কবি এস.এম শরীয়ত উল্লাহ’র লেখা গজল প্রতোযোগীতায় ভরপুর অংশগ্রহণ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-১৪, ১২:২১ অপরাহ্ন /
রামাদ্বানে কবি এস.এম শরীয়ত উল্লাহ’র লেখা গজল প্রতোযোগীতায় ভরপুর অংশগ্রহণ।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

নোমান আহমেদ:-

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে বিটিভির তালিকাভুক্ত গীতিকার ও সুনামগঞ্জের স্বনামধন্য সাহিত্যিক কবি এস.এম শরিয়ত উল্লাহ এর লেখা অসংখ্য গজল থেকে দেশি-বিদেশি ভক্ত-সমর্থক ও ক্ষুদে শিল্পীদের জন্য আয়োজন করা হয় আকর্ষনীয় অনলাইন গজল প্রতিযোগীতা ২০২৬ ইং।

বর্তমান রামাদ্বান মাসে দেশি-বিদেশি প্রতিযোগীদের নিজ কন্ঠে কবি এস.এম শরিয়ত উল্লাহ এর লেখা গজল খালি গলায় গেয়ে নির্ধারিত ওয়াট্রসঅ্যাপ নাম্বারে পাঠানোর শেষ তারিখ ছিলো ২৩ রামাদ্বান রাত ১১ টা ৫৯ মিনিট।গজল প্রতিযোগীতার ফলাফল ২৬ রামাদ্বান বিডিও বার্তায় কবি এস.এম শরীয়ত উল্লাহ এর নিজস্ব পেইজে বিচারকগণ প্রকাশ করবেন এবং পুরস্কারগুলো অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রতোযোগীর উল্লেখিত নাম্বারে যোগাযোগ করে বিকাশ/নগদ এর মাধ্যমে প্রদান করা হবে।

উক্ত গজল প্রতোযোগীতায় নির্ধারিত সময়ে দেশের বিভিন্ন জেলা থেকে ৩১২ জন ক্ষুদে শিল্পীরা অংশগ্রহণ করেন এবং তা কবি এস.এম শরিয়ত উল্লাহ এর নিজস্ব পেইজে প্রচার করা হয়।

অনলাইন গজল প্রতিযোগীতায় বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করবেন-কবি মুজাহিদুল ইসলাম বুলবুল-আহমদ আব্দুল্লাহ-শামসুল হাসনাত।

উক্ত গজল প্রতিযোগীতায় ১০ টি পুরস্কার মনোনীত করা হয় যথাক্রমে-১ম পুরস্কার নগদ ১৫,০০০ টাকা-২য় পুরস্কার নগদ ১০,০০০ টাকা-৩য় পুরস্কার নগদ ৭০০০ টাকা-৪র্থ পুরস্কার নগদ ৩০০০ টাকা-৫ম পুরস্কার নগদ ২০০০ টাকা-৬ষ্ঠ পুরস্কার নগদ ১০০০ টাকা-৭ম পুরস্কার নগদ ১০০০ টাকা-৮ম পুরস্কার নগদ ১০০০ টাকা-৯ম পুরস্কার নগদ ১০০০ টাকা-১০ম পুরস্কার নগদ ১০০০ টাকা।

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে কবি এস.এম শরিয়ত উল্লাহ এর লেখা অনলাইন গজল প্রতিযোগীতায় সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন-যুক্তরাজ্য প্রবাসী শহিদ উল্লাহ,স্পেন প্রবাসী ইমরান হাসান খালেদ,ইতালি প্রবাসী আল-আমিন কাওসার,ফান্স প্রবাসী মুসাহিদ রাফি,ইতালি প্রবাসী জুবায়ের আহমেদ মামুন,যুক্তরাজ্য প্রবাসী সুয়েব আহমদ আল-মাসুম।

উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে-খুরমা হিলফুল ফুযুল ইসলামী যুব পরিষদ,নোয়ারাই ছাতক,সুনামগঞ্জ।