print news || Dailydeshsomoy

০২.১০.২০২০ রোজ শুক্রবার বাদ আছর ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সাংসদ এবং বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, কারানির্যাতিত জননেতা ও ময়মনসিংহ জেলার সকল মানুষের প্রিয় মানুষ জনাব এ কে এম মোশারফ হোসেন এফসিএ (দাদা) এর সুস্থতা কামনা করে কুষ্টিয়া ইউনিয়ন এর বাইগন বাড়ী বাজারের মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে কোতুয়ালি থানার ছাত্রনেতা তানভীর, বাবু, সোহাগ ছাড়াও অনেকে অংশগ্রহন করে।
এছাড়াও উনার সুস্থতা কামনা করে ভালুকা পৌর ছাত্রদলের আদি খান শাকিল এর উদ্যোগে ভালুকা বিএনপি অফিসের নিকটস্থ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং ভালুকা ডিগ্রী কলেজের মসজিদে তানভীর হাসান শান্ত ও শাহ আলমের উদ্যোগ জুম্মার নামাযে দোয়া করানো হয়।