print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩ফেব্রুয়ারী ,২০২১
এস.এম জামাল উদ্দিন শামীমঃ

ময়মনসিংহে জেলা কৃষক পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১২ফেব্রুয়ারী বিকাল ৪ ঘটিকায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ের
ময়মনসিংহ জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি রুবেল আলী (এস ডি রুবেল) এর সভাপতিত্বে ও সদস্য সচিব এমদাদুল হকের পরিচালনায় ময়মনসিংহ জেলা জাতীয় কৃষক পার্টির পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টি সহ-সভাপতি এড সোহরাব উদ্দিন খান, মহানগর জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান আরজু, মহানগর জাতীয় পার্টির অর্থ সম্পাদক শ্রী চন্দন পাল , সাবেক ছাত্র নেতা শরিফুল ইসলাম বিপ্লব।

সভায় অন্যান্যদের মাঝে জেলা কৃষক পার্টির যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেন আক্কাস তালুকদার, মোঃ নায়েব আলী,মোঃ হাতেম আলী, মোঃ আরিফ, মোঃ মনির উদ্দিন ও মোঃ আব্দুল করিম সরকারসহ জেলা জাতীয় কৃষক পাটির নেতৃবৃন্দ এবং জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।