print news || Dailydeshsomoy

প্রকাশিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মেয়ের শশুরবাড়ীতে যাওয়ার পথে ড্রাম ট্রাক-অটোরিকশার সংঘর্ষে বাবা ও আত্মীয়সহ দুই জন নিহত হয়েছে। ।

নিহতরা হলেন উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের আ ঃ রাজ্জাকের ছেলে মুনজু (৪০) ও যশরা ইউনিয়নের যশরা গ্রামের ওয়াহেদুল্লার ছেলে আলাউদ্দিন (৬০) । এ ঘটনা আহত হয়েছে আরও তিন জন

বুধবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গফরগাঁও -হোসেনপুর সড়কে নূর মসজিদ এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় নিহত মুঞ্জু মিয়ার মেয়ে মিম আক্তারের গতকাল পারিবারিকভাবে পাগলা থানার দত্তেরবাজার গ্রামে বিয়ে হয় । আজ মিম আক্তারের শশুরবাড়ীতে বৌভাত অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে আত্মীয় স্বজনসহ মুঞ্জু মিয়া বাড়ি থেকে বের হয়।

ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে যাওয়ার পথে গফরগাঁও -হোসেনপুর সড়কের বাইপাসের শিলাসী নূর মসজিদ এলাকা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হয় এবং অটোরিকশাটি দুমড়ে -মুছড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুঞ্জু মিয়া ও আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন ও আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা: শারমিন আক্তার বলেন, আহতদের মধ্যে হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। অপর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।##