
প্রকাশিত, ২৪-১২-২০২০
মাদারীপুর প্রতিনিধি ঃ
রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ আরোহী নিহত
মাদারীপুর
মাদারীপুরের রাজৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আলমদস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, রাজৈর উপজেলার দ্বারাদিয়া গ্রামের আলেম হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (১৮), ইসলাম মুন্সীর পুত্র অনিক মুন্সী (২১) ও লিয়াকত ফকিরের সাকিল ফকির (২২)।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সাদি জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে রাজৈর উপজেলার আলমদস্তা এলাকায় ট্রাক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি মোটরসাইকেল আরোহী। প্রথমে তিনজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎিসক। চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার সকালে শাহিন ও অনিক মারা যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরে সাকিলের মৃত্যু হয়।


