
প্রকাশিত,২৪, নভেম্বর,২০২১
ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ
ময়মনসিংহ জেলা বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য মুক্তির দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে ময়মনসিংহ জেলা বিএনপি।
বুধবার (২৪, নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
জেলা বিএনপির আহবায়ক, ডাঃ মাহবুবুর রহমান লিটন, যুগ্ন আহবায়ক, জাকির হোসেন বাবলু, যুগ্ন আহবায়ক, আলমগীর মাহমুদ আলম, মহানগর যুগ্ম আহ্বায়ক, শামীম আজাদ সহ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে, জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে বলা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ২০১৮ সালের ৭ই ফেব্রুয়ারি সজানো মামলায় ফরমায়েসী রায়ের মাধ্যমে দেশনেত্রী বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করা হয়।
দির্ঘ দিনকারাগারে অসুস্থ হতে থাকলেও সরকার কর্নপাত করেনি। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়।
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠানো না হলে এবং এর কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সরকার এর দায় এড়াতে পারবেনা বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।


