
হানিফ খান স্টাফ রিপোর্টার,
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আজ ২৮ ডিসেম্বর গফরগাঁও পৌরসভায় সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত
২২ হাজার ২৯৬জন ভোটার,। মেয়র পদে ২ জন। তারা হলেন অাওয়ামী লীগ মনোনিত প্রার্থী এসএম ইকবাল হোসেন সুমন।, বিএনপি শাহ আব্দুল্লাহ আল মামুন,। কাউন্সিলর পদে ২৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। গফরগাঁও পৌরসভা মোট ভোট সংখ্যা ২২২৯৬ জন, নারী ভোটার ১১৪৩৫ পুরুষভোটার ১০৮৬১ জন
উল্লেখ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২জন সাধারণ কাউন্সিলর ও ২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ কাউন্সিলর ৭ নং ওয়ার্ড শাজাহান সাজু, ৮ নং ওয়ার্ড বাবুল হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৭,৮,৯ পারভিন আক্তার, ৪,৫,৬, নিলুফা ইয়াসমিন, অন্য কোন কাউন্সিলর প্রতিদ্বন্দিতা না করায় নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিটি কেন্দ্রে টহল দিচ্ছে।
এদিকে বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে আসা ভোটাররা জানান এই প্রথম ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আমরা ভোট দিচ্ছি।
প্রতিটা কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


