print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৩০-১১-২০২০

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

#শোক_সংবাদ#
সাবেক এম.পি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি , ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি, ময়মনসিংহ জেলা মহিলা দলের সাবেক সভাপতি খন্দকার নুরজাহান ইয়াসমিন বুলবুল হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৪ বছর বয়সে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে আজ ৩০ নভেম্বর বিকাল ৩.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি ।
মৃত্যকালে তিনি ৩ মেয়ে , নাতি-নাতনি, আত্নীয় স্বজন, রাজনৈতিক ও সামাজিক অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল বাদ জোহর ভালুকায় জানাযার নামাজ শেষে সাইনদিয়া গ্রামে পিতার কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন মরহুমের আত্মীয় স্বজনেরা।