
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর প্রার্থীদের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
হানিফ খান স্টাফ রিপোর্টার,
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়, গফরগাঁও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে।
গত 25/ 09 /2020 শুক্রবার সন্ধ্যায় পৌরসভার 2 নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আব্দুল খালেক আকন্দ ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে নিয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে ওয়ার্ডের সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ করা যায়। আলোচনা সভার সভাপতিত্ব করেন ওয়ার্ডের মুরুব্বী বেলাল আহমেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর সারওয়ার জাহান সিদ্দিকী, মরহুম মাওলানা শামসুল হুদা পাঁচবাগী সাহেবের উত্তরসূরী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, উপ-পরিচালক, ময়মনসিংহ বিভাগ।
কাউন্সিলর প্রার্থী আব্দুল খালেক আকন্দ বলেন, আমি জনকল্যাণে আপনাদের সুখ-দুঃখের খেদমতদার হওয়ার সুযোগ প্রার্থনা কামনা করছি। আপনারা যদি আমাকে যোগ্য ও গ্রহণ যোগ্য প্রার্থী মনে করেন তাহলে আগামী নির্বাচনে আমি আপনাদের সমর্থন নিয়ে নির্বাচন করতে আগ্রহী। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।


