
প্রকাশিত,২৩, ফেব্রুয়ারি,২০২৪
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানের খাবারের মধ্যে ভুল করে পায়েসে বিষ মিশিয়ে ফেলে পাঁচক। সেই পায়েস খেয়ে ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক।
তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ ভরভরা গ্রামে ঘটনাটি ঘটে।
ইউপি চেয়ারম্যান মঈন সরকার ঘটনাটি নিশ্চিত করে বলেন,দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের প্রবাসী ছেলে রাসেলে বিয়ের অনুষ্ঠানে রান্না করা বাজারের সাথে কীটনাশক থিওবিট রেখেছিলো।
বাবুর্চি চিনি ভেবে পায়েস রান্না করার সময় থিওবিট দিয়ে দেয়। দুপুরে বিয়েতে আমন্ত্রিত অতিথিরা আসলে খাবার পরিবেশন করে।
থিওবিট মিশ্রীত পায়েস খেয়ে ৪০ জনের অধিক অসুস্থ হয়ে যায়। সাথে সাথে তাদের কয়েকজন কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অসুস্থদের মধ্যে লামিসা(৯),পপি আক্তার (৩০) ও নোসরাত (৩) কে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁদের কেউ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।


