
প্রকাশিত,০৬, আগস্ট,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে সুতিয়া নদীতে ডুবে আব্দূল আহাদ (১৫) নামে এক কিশোর মৃত্যু হয়েছে।
০৬ (আগস্ট) শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
উপজেলার যশরা ইউনিয়নের মোঃ রঈস উদ্দিনের ছেলে আব্দুল আহাদ, বলে জানা যায়।
সুতিয়া নদীতে মাছ শিকার করতে গিয়ে
মোঃআব্দুল আহাদ (১৫ )নামে এক কিশোর, পা পিছল খেয়ে নদীর গভীর পানিতে পরে গেলে সাতার না জানায় পানির নিচে তলিয়ে যায় ঐ কিশোর বালক, আর উঠতে পারেনি ৷
প্রত্যক্ষদর্শী একজন জানায় ,আমি দেখি ছোট খুইয়া জাল দিয়ে মাছ ধরার সময় ডুবে যায় ৷ আমি খরা দিয়ে মাছ শিকার করছিলাম , তখন দৌড়ে এসে পানিতে অনেক খোজার পরও পাইনি ৷ আমার সাথে আরো এলাকার কিছু লোক খোঁজেছি পাইনি ৷ সাথে সাথে গফরগাঁও উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে। তারা দীর্ঘ একঘণ্টা পর লাশ উদ্ধার করে ৷
গফরগাঁও থানার ইনচার্জ অফিসার (ওসি) অনূকুল সরকার জানাই , আমরা ঘটনা জানার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ৷


