print news || Dailydeshsomoy

মোঃসুজন মাহমুদ, টাংগাইল জেলা প্রতিনিধিঃ

মধুপুর উপজেলার, ৬নং মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকী লেংরা বাজার এলাকায় পুকুরের পানিতে ডুবে একসাথে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতের একজন সেলিম রানার মেয়ে “সাফা মনি” (৬) আরেকজন একই এলাকার জামাল উদ্দিনের ছেলে “মোঃ হোসাইন” (৫)।
শিশু দুইটি একসাথেই ছিলো এবং একই পুকুরে ডুবে মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।