
ভোলা প্রতিনিধি
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বাটামারা তাফসির মাহফিল চলাকালীন সময়ে বেলুন ব্যবসায়ীর বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ২ জন ঘটনাস্থলে নিহত , ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাতে বোরহানউদ্দিন উপজেলার বাটামারা তাফসির মাহফিলে বেলুন ব্যবসায়ী বেলুন বিক্রির উদ্দেশ্য গ্যাস দিয়ে বেলুন ফুলানোর সময় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে ঘটনা স্থলে ২ জনের মৃত্যু ও ৮ জন গুরুতর আহত হন। আহতদের বোরহানউদ্দিন হাসপাতালে নেওয়া হয়েছে।


