print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১২-১২-২০২০

স্টাফ রিপোর্টার নোমান আহমেদ(সিলেট) কোম্পানীগঞ্জঃ

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের ৪নং ওয়ার্ড সংলগ্ন খাগাইল গ্রামের রাস্তা দিয়ে ডুকার সময় গ্রামীন রাস্তার ব্রিজের বামপাশ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঠবাহী পিক-আপ পড়ে যায় রাস্তার খালে।
১২ ডিসেম্বর শনিবার দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল গ্রামের রাস্তার মুখে এই দূর্ঘটনাটি সংঘটিত হয়।
দূর্ঘটনার স্বীকার পিক-আপে ছিলেন গাড়ির মালিক খাগাইল গ্রামের বাসিন্দা মাওলানা আতিকুর রহমান এবং পিক-আপের চালক মোহাম্মদ আফতাব আলী।আল্লাহর দয়ায় তাদের তেমন মারাত্মক ক্ষতি হয়নি। উনারা দুনোজনই সাধারণ জখমের স্বীকার। বর্তমান অবস্থায় তারা দুনোজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন স্থানীয় খাগাইল বাজারে।