
প্রকাশিত, ২৬-১১-২০২০
ভূঞাপুর টাঙ্গাইল প্রতিনিধি,আরিফুজ্জামানঃ
“ভ্যাকসিন হিরো সম্মান,স্বাস্থ্য সহকারীদের অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করেছে,ভূঞাপুর বাংলাদেশ হেলথ্ এ্যাসিসস্ট্যান্ট এসোসিয়েশন (বিএইচএএ)। বৃহস্পতিবার সকালে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে উপজেলার ৩৩ জন স্বাস্থ্য সহকারী,স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ কর্মবিরতি পালন করে। এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক এ্যাসোসিয়েশনের ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুল ইসলাম,সম্পাদক মোঃ পায়েল রানা,মোঃ আবু যাফর,মোঃ আব্দুল কাইউম,তাসলিমা খাতুন,জিন্নাত আরা প্রমুখ।এসময় তারা বলেন,আমরা স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে শিশু ও কিশরীদের টিকাদানের যে কাজটি সম্পাদন করে আসছি এই কাজটি মূলত একটি টেকনক্যিাল কাজ তাই আমরা টকনিক্যাল বেতন স্কেল চাই,তাছাড়া প্রাণী সম্পদ অফিসে গবাদি পশুর স্বাস্থ্য পরিদর্শক পদে নিয়জিত আছেন যারা তারাও টেকনিক্যাল স্কেলে বেতন পায় কিন্তু আমরা সৃষ্টির সেরা জিব মানুষের সেবা করেও সঠিক মূল্যায়ন পাচ্ছি না।
আমাদের অর্জনঃ টিকাদান কাজের মাধ্যমে জলবসন্ত,গুটিবস্ত ও পলিও নির্মূল করতে সক্ষম হয়েছি। তাছাড়া টিকাদান কাজে সফলতার দিক থেকে বাংলাদেশ দক্ষিন এশিয়ায় প্রথম স্থান আবস্থান করেছে। তাছাড়া তারা টেকনিক্যাল ট্রেনিং এ জন্যেও আবেদন জানান।


