print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৬ জানুয়ারি, ২০২১

সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধি ঃ

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে পেট্রাপোল বন্দরের মধ্যে বন্ধ রয়েছে আমদানি-রফতানি বাণিজ্য। তবে এ পথে দুই দেশের মধ্যে করোনা প্রতিরোধ শর্ত মেনে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক আছে।

মঙ্গলবার(২৬শে জানুয়ারী) সকাল থেকে দিনভর বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার।

বেনাপোল আমদানি,রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে দিনভর বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি ভারতীয় বাণিজ্যিক সংগঠনগুলো তাদেরকে জানিয়েছেন। তবে এপথে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল রয়েছে। আগামীকাল বুধবার থেকে পূনরায় এপথে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক ভাবে চলবে।

এদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় দুই পার বন্দরে প্রবেশের অপেক্ষায় সহস্রাধীক পণ্যবাহী ট্রাক আটক পড়েছে। এসব আমদানি পণ্যের মধ্যে শিল্পকলকারখানার কাচামাল,তৈরী পোশাক,কেমিকেল ও বিভিন্ন ধরনের খাদ্য দ্রব রয়েছে। রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাট জাতদ্রব এবং মাছ।

২৬/১/২১