print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৬, আগস্ট,২০২১

নিজস্ব প্রতিবেদক ঃ

বাংলাদেশ ক্রিকেট দল দুই ম্যাচ হাতে রেখেই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বিজয়ী ।

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন,জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের এই মুহূর্ত ইতিহাস হয়ে থাকবে। বিশ্বে বাংলাদেশ এখন উদীয়মান ক্রিকেট পরাশক্তি।’

শুক্রবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে এক অভিনন্দন বার্তায় তিনি এ কথা বলেন। এ সময় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ, ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্টদেরও অভিনন্দন জাপা চেয়ারম্যান।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় প্রত্যাশিত ছিল। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে আমাদের খেলোয়াড়দের নৈপুণ্য অসাধারণ।’

সিরিজের বাকি ম্যাচেও বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।

দুই ম্যাচ হাতে রেখেই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু