print news || Dailydeshsomoy

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক ্

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘নজরুল ইসলাম খান হঠাৎ অসুস্থ হয়ে আজ (বৃহস্পতিবার) দুপুরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সুস্থতার জন্য পরিবার ও শ্রমিক দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।’