print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮, অক্টোবর,২০২১

মনির হোসেন শাওনঃ

১৮ অক্টোবর ২০২১ সোমবার,নরসিংদী শহর, সদর উপজেলা ও মাধবদী থানা যুবদলের পকেট কমিটির অভিযোগে বিভিন্ন স্থানে বিক্ষোভ, জুতার মিছিল ও ঝাড়ুর মিছিল করেছেন নেতাকর্মীরা।
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলার সভাপতির দ্বায়িত্বে আছেন সাবেক এমপি খায়রুল কবির খোকন।কেন্দ্রীয় পদকে কাজে লাগিয়ে নিজের গ্রুপিং রাজনীতি ও নিজের উদ্দেশ্য সফল করতে ১৩ অক্টোবর কয়েকটি ইউনিটের কমিটি ঘোষনা করেন তিনি।সেখানে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সাংগঠনিক টিমের কোনো অনুমোদন নেই।
নিজের লোকজন কে পদ পদবী দিয়ে কমিটি করে ত্যাগী ও সাংগঠনিক নেতা কর্মিদের বঞ্চিত করায় সদর আসনের বিভিন্ন স্থানে ব্যানার পোস্টারের মাধ্যমে নরসিংদী থেকে অবাঞ্ছিত ঘোষনা করে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।
দফায় দফায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে আসছেন ত্যাগীরা।

কমিটি বাণিজ্যের অভিযোগের ভিত্তিতে নরসিংদী জেলার যুবদলের সভাপতির ও কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন -নিয়ম হলো জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিগনেচারে কমিটি দেওয়া,কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক চাইলে কমিটি দিয়ে দিতে পারেন, এক্ষেত্রে আমাদের সম্মতি রয়েছে।তবে নরসিংদী জেলা যুবদলে আমাদের আপত্তি হচ্ছে নিবেদিত প্রাণ ত্যাগীরা বাদ পড়েছেন।
যারা কর্মি সভায় উপস্থিত ছিলো,ফর্ম ফিলাম করেছে তাদের কে বাদ দিয়ে যারা যুবদল করে নি -নতুন মুখ তাদের কে পদ দেওয়া হয়েছে।
স্থানীয় চাপ আসতে পারে বলে আমারা সম্মতি দিয়েছি।

এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার কমিটি বাণিজ্যের অভিযোগের ভিত্তিতে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে এ বিষয়ে মুখ খুলতে রাজি হন নি এবং বলেন কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্তের প্রেক্ষিতে কিছুই বলার নেয় বলে ফোনের লাইন কেটে দেন,এবং পরবর্তিতে একাধিকবার কল করা হলে ও ফোন রিসিভ করেন নি।

বিগত নরসিংদী পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী হারুন অর রশিদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও আওয়ামীলীগের সাথে সুসম্পর্ক বজায় রাখায় বিনপির মেয়র প্রার্থী হারুণ অব রশিদ কেন্দ্রীয় বরাবর লিখিত বিবৃতি দিয়েছিলেন।

তৃণমুলের নেতা কর্মিরা অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে সাংগঠনিক প্রন্থা অবলম্বন করে ত্যাগী ও রাজনীতিতে একটিভ যুবদল নেতাদের দিয়ে অত্র ইউনিট গুলোর কমিটি পুনরায় করার আহ্বান করেন তারা।