
প্রকাশিত,০১, ফেব্রুয়ারি,২০২২
নিজস্ব প্রতিবেদক ঃ
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া
দীর্ঘ ৮১ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর (০১ফেব্রুয়ারি২০২২) সন্ধ্যায় বাসায় ফিরেছেন।
২০২১ থেকেই তিনি বার বার হসপিটালে ভর্তি হচ্ছেন। অ্যাডভান্সড চিকিৎসার জন্য তাঁকে বিদেশে চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকবৃন্দ।
দেশে করোনাভাইরাস পরিস্থিতি ক্রমাগত খারাপ অবস্থার দিকে যাওয়ার ফলে তাঁর মেডিক্যাল বোর্ড তাঁকে বাসায় রেখে তাঁর চিকিৎসা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
সর্বশেষ তিনি নভেম্বর ১৩, ২০২১, এভারকেয়ার হসপিটালে ভর্তি হন।
এপ্রিল ১১, ২০২২, করোনাভাইরাসে আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শ্বাসকষ্ট বেড়ে গেলে এপ্রিল ২৭, ২০২২, তাঁকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। প্রথম দফায় ৫২ দিন চিকিৎসা শেষে জুন ১৯, ২০২২, বাসায় ফেরেন বিএনপি নেত্রী।
বাসায় থেকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু জ্বরে আক্রান্ত হলে অক্টোবর ১২, ২০২২, দ্বিতীয় দফায় আবার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এ সময় তাঁর বায়োসপসি পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট দেখে দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলতে থাকে চিকিৎসা। এ দফায় ২৬ দিন হাসপাতালে ছিলেন বিএনপি নেত্রী।
বাসায় ফেরার এক মাসের মাথায় নভেম্বর ১৩, ২০২২, তৃতীয় দফায় আবারও ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এবার তার লিভার সিরোসিস ধরা পড়ে। বিদেশে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।ঃ এরপর থেকে টানা ৮১ দিন এভার কেয়ারে আছেন বেগম জিয়া।


