print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২১-১২-২০২০

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ

বান্দরবান শহরস্থল বাস টার্মিনাল এলাকায় কসাই পাড়া মোড়ে তেলেবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনায় ২ জন আহত হয়েছে।আহতরা হলেন, সোহেল(৩০),আবুল কালাম(৫৫)। আজ ২১ ডিসেম্বর সোমাবার বিকালে এই সড়ক দুর্ঘটাটি ঘটে।

সুত্রে জানা যায়, গাড়িটি বান্দরবান উদ্দেশে আসছিল। হটাৎ পাহাড় থেকে গাড়িটি নামানো সময় ব্রেকফেল করে। পরে গাড়িটি পাহাড়ে উঠিয়ে দিলে গাড়িটি উল্টে যায়। গাড়ি ভিতরে থাকা হেল্পার ও চালক সহ দুইজন গুরুত্বর আহত হন।পরে স্থানীয় এলাকাবাসিরা বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

এইদিকে বান্দরবান সদর থানা পুলিশ এ এস আই গোবিন্দ জানান, গাড়িটি উদ্ধারে কাজ চলছে, আমরা চেষ্টা করছি গাড়ি মালিকের সাথে যোগাযোগ করা। তবে আহতদেরকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।