print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২২ জানুয়ারি, ২০২১
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ

বান্দরবান শহরের বাস স্টেশন এলাকার কসাই পাড়ায় ট্রাক ও কারের মুখোমুখি সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হয়েছে ।দুর্ঘটনায় আহতরা হলো চট্টগ্রামের হালিশহর থানার মো ফারুক (৩২) , আনোয়ার হোসেন (৪৫) , মোঃ রিয়াদ (৩৪), মোঃ ফাহাদ হোসেন (৩০) নাসির মেহেদী চৌধুরী (৩০) অপর ব্যক্তি গুরুতর আহত হওয়াতে কথা বলতে না পারায় তার নাম এখনো পর্যন্ত জানা যায়নি।

আজ ২২ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭ এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পাথর বোঝাই বাহি একটি ট্রাক উপর থেকে বাস স্টেশনের দিকে নামার সময় হঠাৎ ব্রেক ফেল করলে নিচ থেকে যাওয়া মাইক্রো কারকে মেরে দিলে তাৎক্ষণিকভাবে ট্রাকের আঘাতে ৬ জন গুরুতর আহত হয় ।

পরবর্তীতে ফায়ার সার্ভিস পুলিশ সেনাবাহিনী সহায়তায় তাদেরকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরীর জানান, আহত ব্যক্তিদেরকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়ির ব্রেকফেল হওয়াতে এ দুর্ঘটনা হয়েছে বলে জানা গেছে।