print news || Dailydeshsomoy

প্রকাশিত, ০৩-১২-২০২০

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ

বান্দরবানে ৫নং টংকাবতী ইউনিয়নে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের সহধর্মিণী মিসেস মেহ্লাপ্রু উদ্যোগে কম্বল মাইকসহ সেলাই মিশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে বান্দরবান ৫নং টকাবতি ইউনিয়নে প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে এই বিতরনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের (সহধর্মিণী) মিসেস মেহ্লাপ্রু মার্মা, বান্দরবান পৌরসভা মেয়র মোঃ ইসলাম বেবী (সহধর্মিণী) কামরুল নাহার বেবী, পৌর কাউন্সিলাম ৪৫৬নং ওয়ার্ডের সালেহা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান সুচীত্রা তংচঙ্গ্যা, মহিলা আওয়ামীগের নেত্রী যুগ্ন সম্পাদক মিলকী চৌধুরী সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ পার্বত্য এলাকায় উন্নয়নধারা দিক দিয়ে বয়ে যাচ্ছে। গ্রামে গ্রামে স্কুল,কলেজ,স্বাস্থ্য কমপ্লেক্স সহ হাতের কলমে শিক্ষায় ও আত্নকর্মসংস্থা বেড়ে যাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ আলো পৌছে যাচ্ছে। বর্তমান সরকার দেশের জনগনে জন্য উন্নয়নে জোয়ার থেমে থাকে নাই ভবিষ্যৎতেও থাকবেনা।
এইদিকে বক্তব্য শেষে বিতরনী অনুষ্ঠানে ৩০০ দুস্থপরিবার মাঝে কম্বল,মাইকসহ, নারীদেরকে সেলাই মেশিন বিতরন করা হয়।