
প্রকাশিত,২৮, জানুয়ারি,২০২৩
বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি পদে একাত্তর টিভির স্টাফ রিপোর্টার বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক পদে যুমনা টিভির ইয়ামিন আলী নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ জানুয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাবে মুজিবশতবর্ষ হলে এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্তে আগামী দুই বছরের জন্য বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অপর সদস্যরা হলেন- সহ-সভাপতি ডিবিসি টিভির ইসরাত জাহান, যুগ্মসম্পাদক বাংলাভিশনের মোল্লা মাসুদুল হক, অর্থ সম্পাদক আরটিভির সামছুর রহমান, নির্বাহী সদস্য বিটিভির নীহার রঞ্জন সাহা, মাছরাঙ্গা টিভির শওকত আলী বাবু, নিউজ ২৪ চ্যানেলের আহসানুল করিম এবং সময় টিভির আলী আকবর টুটুল।
এর আগে টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের বিদায়ী কমিটির সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভায় বিগত কমিটির মেয়াদকালের কর্মকান্ড উপাস্থাপন করেন সাধারণ সম্পাদক শওকত আলী বাবু। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার এ বাকী।


