print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৬-১১-২০২০
বাকেরগঞ্জ প্রতিনিধি।।
নিয়োগ বিধি সংশোধন ও বেতন বৈষম্য দূরীকরণের দাবীতে সারা দেশের ন্যায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলাতেও চলছে স্বাস্থ্য সহকারী, সহ-স্বাস্থ্য পরিদশর্ক এবং স্বাস্থ্য পরিদশর্কদের একযোগে কর্মবিরতি।

সরেজমিনে দেখা যায়, ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদশর্ক এবং স্বাস্থ্য পরিদশর্ক কর্মবিরতিতে অংশগ্রহন করেন। এ কারণে উপজেলা, পৌরসভাসহ ১৪ ইউনিয়নের মোট ৩৪৬ টি স্হায়ী/আস্হায়ী টিকাদান কেন্দ্র বন্ধ রয়েছে। ফলোশ্রুতিতে উপজেলার কিশোরী,গর্ভবতী মহিলা ও শিশুদের প্রতিরোধ যোগ্য ১০ রোগের টিকাদান কার্যক্রম পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। এছাড়া ডিসেম্বর মাসের ৫ তারিখ থেকে সারাদেশ ব্যাপী হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পালন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

চলমান আন্দোলন সম্পর্কে জানতে চাইলে তাদের প্রতিনিধিরা জানায়, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালেন ৬ ই ডিসেম্বর স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের সম্মেলনে বেতন বৈষম্য নিরসনের ঘোষনা দিয়েছিলেন। ২ জানুয়ারি ২০১৮ ইং তারিখ তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী আমাদের দাবী মেনে নিয়ে তা বাস্তবায়ন কমিটি গঠন করেছিলেন। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আমরা হাম-রুবেলা ক্যাম্পেইন বর্জন করলে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য সচিব মহোদয় দাবী মেনে নিয়ে একটি লিখিত প্রতিশ্রুতি প্রদান করেন। কিন্তু কোন প্রতিশ্রুতিই অদ্যবধি বাস্তবায়িত হয়নি। তাই এবার দাবী পূরনের সরকারি প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতী চালিয়ে যাবেন বলে জানায় তারা।