print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৫, ডিসেম্বর,২০২১

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস ও ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।

আজ ০৫ই ডিসেম্বর রবিবার বরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের মাঠে এই খেলার আয়োজন করা হয়।লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এই ক্রিকেট ম্যাচ এর আয়োজন করে।আয়োজক কমিটির পারভেজ সিকদার বলেন, বর্তমান সমাজে তরুন রক্তদাতারা খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে তাই তাদেরকে খেলাধুলার প্রতি উৎসাহ প্রদানের জন্যই মূলত এমন ব্যাতিক্রমী আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতে পর্যায় ক্রমে বরিশালের সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে এমন আয়োজন করা হবে ইনশাআল্লাহ।

সকাল ৮টায় কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে লাভ ফর ফ্রেন্ডস বনাম ন্যাশনাল ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ মুখোমুখি হয়।

প্রথমে NBFBD দলের অধিনায়ক মিরাজ টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং নির্ধারিত ১২ ওভারের খেলায় রাকিব এবং পাবেলের বিধ্বংসী ব্যাটিংয়ে ১১৪ রান করে লাভ ফর ফ্রেন্ডস দল।১১৫ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় NBFBD এর ইনিংস ।দলের পক্ষে আতিক ৩টি এবং রাব্বি ১টি, রাকিব ১টি,পার্থ ১টি করে উইকেট লাভ করে এবং সর্বোচ্চ রান ও ১টি উইকেট পেয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় পাবেল।