print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৬-১১-২০২০

নোমান আহমেদ কোম্পানীগঞ্জ;

বঙ্গবন্ধু মহাসড়কে সিলেট টু ভোলাগঞ্জ রাস্তায় পূর্ব বর্ণী গ্রামের সম্মুখে একটি মোটর সাইকেল ব্রিজের মুখে ধাক্কা খায়। এতে মোটর সাইকেল চালক ও একজন আরোহী গুরুতর আহত হয়।

২৫ নভেম্বর বুধবার রাত নয়টার সময় এ দূর্ঘটনাটি সংঘটিত হয়।
ঘটনাস্থলে পৌঁছার পর পুলিশকে খবর দিলে কোম্পানীগঞ্জ থানার পুলিশ এসে আহত দুই আরোহীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
উপস্থিত কিছু মানুষ বলে ওরা নাকি কোম্পানীগঞ্জের চাটিবহর গ্রামের বাসিন্দা। কিন্তু আহত দুনোজন আরোহী কথা বলতে না পারায় সঠিক পরিচয় সনাক্ত করা যায় নি।