
প্রকাশিত,৩১, জুলাই,২০২২
ছাতক প্রতিনিধিঃ
ফ্রান্সে আওমালীগের কমিটি গঠন করা হয়েছে,এতে ছাতক উপজেলার পাঁচ ও দোয়ারারবাজারের এক জন স্থান পেয়েছেন।
ফ্রান্সে আওয়ামী-লীগের সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে।গত ২৪ জুলাই রোববার বিকেলে রাজধানী প্যারিসের উপকণ্ঠে একটি হলরুমে অনাড়ম্বর এ সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশ থেকে নেতারা অংশ নেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্ব ইউরোপ আওয়ামী লীগের নেতাদের মতামতের ভিত্তিতে প্রবীণ রাজনীতিবিদ সুনাম উদ্দিন খালিককে সভাপতি ও নজরুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী তিন বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
এতে সহ-সভাপতি পদে দোয়ারা উপজেলার সহিদ মিয়া,যুগ্ম সাধারন সম্পাদক পদে ছাতক উপজেলার আলফু মিয়া,সাংগঠনিক সম্পাদক পদে মহিন উদ্দিন ও মিনহাজ উদ্দিন,জননিরাপত্তা বিষয়ক সম্পাদক-ফারুক আহমদ ও উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-শাহ আলম সহ সুনামগঞ্জের দুই উপজেলার ৬ জন স্থান পেয়েছেন। ফ্রান্স আওয়ামীলীগের কমিটিতে দায়ীত্ব পেয়ে সাংবাদিকদের দেওয়া এক বার্তায় তারা বলেন,নবগঠিত ফ্রান্স আওয়ামীলীগে স্থান দেওয়ায় তারা গর্বিত,পাশাপাশি নবনির্বাচিত সবাইকে শুভেচ্ছাও জানিয়ে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
কমিটি গঠনের পুর্বে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রথম পর্ব শুরু হয়। সুনাম উদ্দিন খালিকের সভাপতিত্বে ও হাসান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া।
প্রধান অতিথির বক্তব্য দেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও প্রধান সমন্বয়ক কেএম লোকমান হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক আবদুল্লাহ আল বাকী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী লিংকন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ ফ্রান্সের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী, ইতালী আওয়ামী লীগের সভাপতি মাহতাব হোসেন, ফ্রান্স আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবির, জার্মান আওয়ামী লীগের নেতা হাফিজুর রহমান আলম, শেখ শাজাহান সারু, নিয়াজ মোহাম্মদ খোকন, নুরুল আবেদিন, হাজি জহিরুল হক, শাহজাহান শাহী, নুরুল হক ভূইয়া, আমিন খান হাজারী প্রমুখ।
বক্তারা আলোচনায় বঙ্গবন্ধুর জীবনের নানাদিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের উদ্বোধক বলেন, আমরা প্রবাস থেকে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যত বাধাই আসুক আমরা তা চালিয়ে যাবো।


