print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩, আগস্ট,২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ

জনপ্রিয় টেলিভিশন ফাল্গুনী টিভি’র মতলব প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ ও উদীয়মান সাংবাদিক শামীম আহমেদ। বৃহস্পতিবার (১০ই আগস্ট) ২০২৩ তারিখে ফাল্গুনী টিভি মানব সম্পদ বিভাগ এ নিয়োগ প্রদান করেন। এর পূর্বে শামীম আহমেদ ডিবিএন টিভির মতলব উত্তর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বাঙলার জাগরন পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি ও চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর সংবাদে মতলব উত্তর প্রতিনিধি হিসেবে কর্মরত আছে। পাশাপাশি তিনি জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর শাখা’র সমাজ কল্যান সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

জনপ্রিয় টেলিভিশন ফাল্গুনী টিভি’র মতলব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়ে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন শামীম আহমেদ।