print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৪, অক্টোবর,২০২১

জয়পুরহাট প্রতিনিধিঃ ৩ অক্টোবর/২১

জয়পুরহাটে ডোপ টেস্ট এর পর ৫ই অক্টোবর জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ২০২১ এ প্রার্থী হতে হবে। রবিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল এসব কথা বলেন ।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক এ ই এম মাসুদ রেজার সভাপতিতে উপস্থিত ছিলেন, সহ সভাপতি এস এম সোলায়মান আলী, এ্যাড নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি, গোলাম হাক্কানী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম সৈকত সহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা

আগামী ৫ই অক্টোবর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে প্রতিষ্টাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম সহ কেন্দ্রিয় নেতাদের আগমন ও সম্মেলন সফল করার লক্ষে নানা দিক নিয়ে মতবিনিময় হয়।

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট জেলা প্রতিনিধি