Desh Somoy 1নোমান আহমেদ (সিলেট) কোম্পানীগঞ্জঃ
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন ৬ নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের(গৌরিনগর) তরুণ রেমিট্যান্স যোদ্ধা ও কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের (ঐক্য) কেন্দ্রীয় সহ-সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন (আরিফ) দেশবাসীকে ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন।
দেশ সময় সংবাদের স্টাফ রিপোর্টার নোমান আহমেদের সাক্ষাতকারে তিনি বলেন,আমি সদ্য প্রবাস থেকে দেশে স্বল্পকালীন ছুটিতে এসেছি আবার চলে যাবো ঈদুল ফিতরের পরপরই ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে সমস্ত মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন,, ঈদ মোবারক,,।
Desh Somoy 29
তিনি আরো বলেন দীর্ঘ একটি মাস রহমতের ১০ দিন,মাগফেরাতের ১০দিন,নাজাতের ১০দিন মুমিন বান্দা, বান্দীগন সোবহে সাদীক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে মুক্ত থাকে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আমি মহান পাক রাব্বুল আলামিনের দরবারে আরজ গোঁজার করছি আরশের অধিপতি যেনো সকল মুসলমানদের সিয়াম সাধনাকে কবুল করে অতিতের সকল পাপ,গ্লানিকে মাফ করে সুন্দর ও সলীল জীবন দান করেন এবং পরকালে আরশের ছায়ায় ঠাই দেন।
সর্বশেষে দেশবাসীর কাছে তিনি সহ সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া কামনা করেন।