
প্রকাশিত,০৯, সেপ্টেম্বর,২০২২
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর শান্তিপূর্ণ র্যালিতে নির্বিচারে পুলিশের গুলিতে নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন প্রধান কে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জামালপুরে পুলিশি বাঁধার মধ্যে দিয়ে জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের আহবায়ক প্রার্থী মোঃ ফিরোজ মিয়া’র নেতৃত্বে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর সকালে স্থানীয় শহরের সকাল বাজার সংলগ্ন কালীঘাট থেকে মোঃ ফিরোজ মিয়া’র নেতৃত্বে এক শোক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা আসার পথে পুলিশি বাঁধার মুখে সম্মুখীন হন পরে ঐখানেই সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ শোক র্যালি ও সমাবেশের আয়োজন করেন জামালপুর জেলা ও শহর যুবদল।
জামালপুর শহর যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিকুলের সভাপতিত্বে ও শহর যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফার সঞ্চালনায় শোক র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ ফিরোজ মিয়া, সার্বিক সহযোগিতায় শহর যুবদলের সদস্য সচিব মোঃ জিয়াউল হক জিয়া প্রমুখ
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তাইফুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আহসানউল্লাহ বুলবুল, শহর যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম নীলু, আলতাফ হোসেন মন্ডল,
জেলা যুবদলের সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য খোরশেদ লোহানী,সদস্য আব্দুল কাদের জুয়েল, সাহিত্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আব্দুল জব্বার, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শান্ত, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সবুজ, কামরুল ইসলাম কাবুল, ইসলামপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সুজন, মনির খান লোহনী,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান,গন শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান রনি, যুব নেতা মাসুূুদুজ্জামান বিশু, জেলা ছাত্রদলের সহসভাপতি জিল্লুর রহমান জনি,এ এম কলেজ ছাতদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম লিয়ন,শহর যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী জনি, সাবেক ছাত্রদল নেতা আবু সায়েদ রয়েল,রেজানুর রহমান টুটুল, আরিফুল ইসলাম, সোহানুর রহমান সোহান, সাইফুল ইসলাম রবিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও আরো ফিরোজ উদ্দিন কাফী,নবাব আলী,আজাদ হোসেন, নুর ইসলাম, সালমান, নজরুল, আঃ রশিদ, মঞ্জু
সহ জেলা, শহর,উপজেলা, ওয়ার্ড যুবদল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
তারিখ ০৯-০৯-২০২২ইং


