
প্রকাশিত,২৩,মে,২০২১
মোবাইল প্রতিনিধি ঃ
পুবাইল মাজুখান একতা সমবায় মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে।
রবিবার দুপুর ১ টায় বৈদ্যুতিক সট সার্কিট থেকে এই আগুন এর সুত্রপাত বলে ধারনা করা হয়েছে।
টংগী ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে এলাকাবাসী বলেন এই একতা সমবায় মার্কেটে যদি নিজস্ ফায়ার সার্ভিস না থাকে তাহলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়।
এবিষয়ে তুলা ব্যবসায়ী মোঃ মনির হোসেন বলেন আমি একমাস হল ১৬ লক্ষ টাকা দিয়ে এই গোডাউন ব্যববসা পরিচালনা করি। আজকে আগুনে আমার গোডাউনে সব তুলা পুড়ে ছাই হয়ে গেল।আমি চিরতরে শেষ হয়ে গেলাম।
এবিষয়ে ব্যবসায়ীরা বলেন একতা সমবায় মার্কেটে উত্তর পাশে আগুন লেগেছে।তাই পুরো মার্কেটে আগুন লাগেনি।তারপর ২৫ গোডাউনে প্রায় ৫ কোটি টাকার সম্পদ ক্ষতি সাধিত হয়েছে।


