print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৪, জানুয়ারি,২০২২

হৃদয় হোসাইনঃ(বেড়া-পাবনা),

ঊনসত্তরের গণঅভ্যুত্থান দিবসের ৫৩তম বার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলন বেড়া উপজেলা শাখার উদ্যোগে “মওলানা ভাসানীর নেতৃত্বে গড়ে ওঠা ছাত্র-শ্রমিক-কৃষক-জনতার বৃহত্তর ঐক্যও শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত।সোমবার ২৪ জানুয়ারি বেড়া উপজেলা কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়েছে।

আহ্বায়ক আব্দুল আলিমের পরিচালনায় উক্ত বৈঠকে বিভিন্ন দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে মজলুম জননেতা মওলানা ভাসানীর নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।মওলানা ভাসানীর আদর্শকে অনুসরণ করে আবারও বৃহত্তর ঐক্য গড়ে তোলার মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই শুরু করতে অঙ্গীকার ব্যক্ত করেন।

গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সম্পাদক ফজলুল হক ও সহ-সম্পাদক হারুনুর রশিদ মজনু,বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল,বেড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু,পৌর বিএনপির দপ্তর সম্পাদক মইনুদ্দীন খাজা,গণসংহতি আন্দোলন পাবনা জেলার সংগঠক মির্জা রানা ও কামরুল হাসান লিটন।

ওয়ার্কার্স পার্টি বেড়ার উপজেলা শাখার সদস্য গুলজার আলী।সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক নেতা ফজলুল রহমান মাসুদ।এছাড়াও গণসংহতি আন্দোলন বেড়া উপজেলা শাখার সদস্য সচিব সানোয়ার হোসেন, যুবদলের সদস্য সচিব সানোয়ার সরকার,বেড়া পৌর ছাত্রদলের নেতা মানিক হোসেন ও ছাত্র ফেডারেশনের বেড়া উপজেলার আহ্বায়ক লিমন সরকার গোলটেবিল বৈঠকে আলোচনা করেন।

হৃদয় হোসাইন
পাবনা

২৪/০১/২০২২