print news || Dailydeshsomoy

মোঃ বায়েজিদ হোসেন গৌরিপুর, (ময়মনসিংহ) প্রতিনিধি:

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় করোনাভাইরাস প্রতিরোধে, গণপরিবহন ও জনগুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক স্প্রে,শতভাগ মাস্ক বিতরণ নিশ্চয়ন,সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে গৌরিপুর উপজেলা প্রশাসন।
মাক্স ক্যাম্পেইন 2020 করুনার দ্বিতীয় ধাপে ২৯-১১-২০২০ইং তারিখ, রবিবার সকাল ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসক ডিসি মহোদয়ের নির্দেশনার গৌরীপুর উপজেলা প্রশাসনের সাথে মাক্স ব্যবহারের সচেতনতা মূলক কার্যক্রমে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন
(বিডি ক্লিন) গৌরীপুরের অংশগ্রহণ।

করোনার বিস্তার রোধ করার জন্য মাক্স ব্যবহারই উত্তম উপায়, নিজে মাক্স ব্যবহার করি এবং অন্যকেও সচেতন করি।গৌরীপুরে বিভিন্ন স্থানে মাক্স ব্যবহারের সচেতন এবং মাক্স বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিডি ক্লিন গৌরীপুর।

উক্ত কার্যক্রমের গৌরীপুর উপজেলা প্রশাসন হতে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহি অফিসার জনাব হাসান মারুফ, গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আবিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মনিকা পারভীন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোফাজ্জল হোসেন। এবং বিডি ক্লিন গৌরীপুর এর সদস্যরা উপস্থিত ছিলেন।