print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭,ডিসেম্বর,২০২৩

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

নেত্রকোণা জেলার মেদনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা ঠাকুর গতকাল জাতীয় বিজয় স্মরণী ১৬ই ডিসেম্বর পালন করেননি।

এ ব্যাপারে এলাকায় মানুষজন এবং শিক্ষকদের মাঝে ক্ষোভের বহিঃপ্রকাশ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মেদনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা ঠাকুরের সঙ্গে কথা বললে তিনি জানান,অসুস্থতার কারণে আমি ছুটিতে আছি তাই যেতে পারে নাই।

এ প্রসঙ্গে নেত্রকোণা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান জানান,বিষয়টি আমার জানা নেই।তবে তিনি কি কারণে গতকাল জাতীয় দিবস ১৬ই ডিসেম্বরে উপস্থিত ছিলেন না সে ব্যাপারে খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।